৩ দিন পরে হিলি থেকে বাস চলাচল শুরু

হিলি প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৮, ১১:৩০আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১২:২৯

হিলি স্থলবন্দর রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিরাপত্তার অজুহাতে টানা তিন দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর থেকে ঢাকাসহ সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (৬ আগস্ট) সকাল ৯টায় হিলি থেকে ঢাকাগামী হানিফ, শ্যামলী, এস আর, এসআই, আসাদ পরিবহনসহ সকল ঢাকাগামী যাত্রীবাহী চলাচল শুরু করেছে। এছাড়াও হিলি থেকে বগুড়া, জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে গাড়িসহ চালকদের কাগজপত্রের জটিলতা থাকায় হিলি-দিনাজপুর রুটে বাস চলাচল এখনও শুরু হয়নি।

এদিকে তিন দিন পরে বাস চলাচল শুরু হওয়ায় সাধারন যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে। বিশেষ করে হিলি ইমিগ্রশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরা যাত্রীরা তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। এছাড়াও বাস চলাচল শুরু করায় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের সংখ্যাও বেড়েছে।

হিলি স্থলবন্দরের হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার আহাদ আলী সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলার কারণে তিন দিন ধরে হিলি থেকে ঢাকাগামী কোচ চলাচল বন্ধ রাখা হয়েছিল। মালিক পক্ষের নির্দেশে  আজ সকাল থেকে ঢাকাগামী কোচ চলাচল শুরু হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী