ভারতে কারাভোগের পর চার কিশোর দেশে ফিরেছে

হিলি প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৫:২৯আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৫:২৯

কারাভোগ শেষে দেশে ফেরত আসা চার কিশোর

অবৈধপথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃংখলা রক্ষা বাহিনীর হাতে আটক চার কিশোরকে দেড় বছর কারাভোগ শেষে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শিপ্রা রায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি আফতাব হোসেনের কাছে ওই চার কিশোরকে হস্তান্তর করেন। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা ও ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার বিকে হালদার উপস্থিত ছিলেন।

দেশে ফেরত আসা কিশোররা হলো, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ময়ুরবাগ গ্রামের আব্দুল হাকিমের ছেলে হাবিব মিয়া (১৭),  মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল থানার হবিগঞ্জ গ্রামের আবুল হাশেমের ছেলে আরিফ হোসেন (১৭), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সন্নাসীর বাজার গ্রামের মোজাম্মেল হকের ছেলে উজ্জল হোসেন (১৭), নওগাঁ জেলার পত্নিতলা থানার চকনিরখিন গ্রামের বাদল মালির ছেলে চঞ্চল মালি (১৬)।

ভারতের বালুরঘাট শিশু অবজারভেশন হোমের কো অর্ডিনেটর সুরুজ দাশ বাংলা ট্রিবিউনকে বলেন,‘ওই চার কিশোর আজ থেকে প্রায় দেড়বছর আগে কাজের সন্ধানে ও বেড়াতে যাওয়ার জন্য কোনও ধরনের কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। এর পর হিলির বালুপাড়া থেকে তিন কিশোরকে পুলিশ ও একজনকে বালুরঘাট বাসস্টান্ড থেকে বিএসএফ আটক করে। পরে পুলিশ ও বিএসএফ তাদের আদালতে সোপর্দ করে। তাদের বয়স কম হওয়ার কারণে। আদালত চার কিশোরকে বালুরঘাট শিশু অবজারভেশন হোমে রাখার নির্দেশ দেন। সেখানে তারা প্রত্যেকে দেড় বছর আটক ছিল। পরে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে চিঠি আদান-প্রদান ও ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ চার বাংলাদেশি কিশোরকে আজ আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা দেড় বছর ধরে ভারতে আটক ছিল। তারা কোন ধরনের কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে ঢুকেছিল। পরবর্তীতে ভারতের আইনশৃংখলা রক্ষা বাহিনী তাদের আটক করে এবং তাদের শিশু শোধনাগারে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক