ইন্সপেক্টরকে দেখে পালানোর সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১৫:০০আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৫:৪২

বিক্ষুব্দ জনতা পুলিশ ভ্যান ভাঙচুর করেছে এবং তাদের শান্ত করার চেষ্টা করছে পুলিশ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাফিক ইন্সপেক্টরকে দেখে পালানোর সময় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সোনাহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল চালকের নাম খায়রুল ইসলাম খোকন। তিনি উপজেলার শিলখুড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, স্থানীয়রা কয়েকজন পুলিশ সদস্যকে স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিসে অবরুদ্ধ করে রেখেছে। অবরুদ্ধ পুলিশ সদস্যরা হলো ট্রাফিক ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল ও কনস্টেবল বিকাশ। এছাড়াও স্থানীয়রা একটি পুলিশ ভ্যান ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলি মোল্লা জানান, ঘটনার পর থেকে স্থানীয়রা বিক্ষোভ করছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেলসহ একটি পুলিশ ভ্যান পুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে বিজিবি অবস্থান করছে। বিক্ষিপ্ত জনতার সঙ্গে বিজিবির কয়েক দফা ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ভুরুঙ্গামারী থানার ইউএনও মাগফুরুল ইসলাম আব্বাসি ঘটনাস্থলে এসে তাদের শান্ত করার চেষ্টা করছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক