রংপুরে বাস চাপায় স্কুলছাত্র নিহত: চালক ও হেলপারের ৮ দিনের রিমান্ড

রংপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:৩৭

  রংপুরে সড়ক দুর্ঘটনায় জিয়ান নিহতের ঘটনায় গ্রেফতার চালক ও হেলপার

রংপুরে বাস চাপায় স্কুল ছাত্র তানভীর আহাম্মেদ জিয়ান নিহতের ঘটনায় গ্রেফতার বাস চালক ও হেলপারের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা মুক্তা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন

এর আগে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন গ্রেফতার ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ড্রাইভার ও হেলপারকে আবার থানায় নিয়ে যাওয়া হয়।

স্কুল ছাত্র জিয়ান নিহত হওয়ার ঘটনায় রবিবার গভীর রাতে কোতোয়ালি থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার বাস ড্রাইভার শানুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অপর দুই আসামি হলো হেলপার বাদশা ও বাসের মালিক ফাতেমা বেগম। পুলিশ ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারলেও মালিককে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন বলেন, ‘ড্রাইভারের বাস বা ভারী যান চালানোর কোনও লাইসেন্স নেই। তার শুধু হাল্কা যান চালানোর লাইসেন্স আছে।’

উল্লেখ্য রবিবার রংপুর নগরীর মর্ডান মোড় খলিফাটারী এলাকায় বাস চাপায় স্কুল ছাত্র জিয়ন নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এসময় রংপুর-ঢাকা মহাসড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সোমবারও রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানব বন্ধন করেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম