ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের পুরনো মালমাল কালোবাজারে বিক্রির অভিযোগ

নীলফামারি প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১২:২৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১২:২৩

ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের পুরনো মালমাল কালোবাজারে বিক্রির অভিযোগ নীলফামারির ডোমার উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনের মালামাল কালোবাজরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সরকারি মালামাল টেন্ডার মাধ্যমে বিক্রির নিয়ম থাকলেও বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক সেই নিয়ম ভেঙে প্রায় তিন লাখ টাকার মালামাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ আগস্ট) হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক চৌধুরী ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, শহীদ স্মৃতি সরকারির প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ লাখ টাকা ব্যয়ে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি নতুন ভবনের বরাদ্দ হয়েছে। এই ভবনটি স্থাপনের জন্য বিদ্যালয়ে একটি পুরনো ভবন ভেঙে ফেলা হয়। ওই ভবনের পুরাতন দুই টন অ্যাঙ্গেল, দুই বস্তা স্ক্রু, ১৫-২০ বান্ডেল ঢেউটিন, পাঁচটি দরজা-জানালাসহ কয়েক হাজার ইট পাওয়া যায়।
ডোমরা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আসাদুজ্জামান চয়ণ জানান, সরকারি নিয়ম না মেনে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক পুরনো মালামালগুলো কালোবাজারে বিক্রি করেছেন।
এ ব্যাপারে পরিচালনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল ও প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তারা বলেন, ‘বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভেঙে ৪০ হাজার টাকা বিক্রি করা হয়েছে। আর টিনসহ অন্যান্য মালামাল বিদ্যালয়ের কাজে ব্যবহার করা হচ্ছে।’
উপজেলান নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা বলেন, ‘প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয়ের পুরাতন মালামালগুলো উদ্ধার করে অভিযুক্তদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার।’ 

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক