ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র

হিলি প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ১২:৫১আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:২২

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার গিরিজ কুমার বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফার হাতে বিএসএফের পক্ষ থেকে ৫ প্যাকেট মিষ্টি ও ফুল উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। পরে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে ৬ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো বিজিবি

ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি গিরিজ কুমার বলেন, ‘আজ ১৫ই আগস্ট ভারতের ৭২তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আমাদের বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি।’

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা বলেন, ‘আজ ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিএসএফ জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও দিনাজপুর সেক্টর কমান্ডার এবং আমাদের ক্যাম্পসহ সর্বমোট ৫ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। আমরাও বিজিবির পক্ষ থেকে তাদের রায়গঞ্জ সেক্টরের ডিআইজ, ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি ক্যাম্পসহ সর্বমোট ৬ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি।’ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র

তিনি আরও বলেন, ‘সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম