গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক আটক

গাইবান্ধা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ২০:৪১আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২০:৪১

গ্রেফতারের প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক সাজু মিয়াকে আটক করেছে র‌্যাব। রবিবার (১৯ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপুর সিংগা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত সাজু মিয়া সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদপুর সিংগা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

র‍্যাবের এএসপি হাবিবুর রহমান জানান, প্রধান শিক্ষক সাজু মিয়া ৩১ জুলাই দুপুরে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে শোবার ঘরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সাজু মাস্টার পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির পরিবার সাজু মিয়ার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সাজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সাজু মিয়াকে গ্রেফতারের পর র‌্যাব সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের