বিএনপি আমার ওপর যে অত্যাচার করেছে তা ভোলা খুব কঠিন: এরশাদ

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ০১:২২আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০১:২৩

 হুসেইন মুহম্মদ এরশাদ সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপি আমার ওপর যে অত্যাচার করেছে তা ভোলা খুব কঠিন। তারা বিনা অপরাধে আমার ছেলে-মেয়েকে জেলে দিয়েছিল, আমার স্ত্রীকে জেলে দিয়েছিল-আমার স্ত্রী তো রাজনীতি করতো না! এসব ভোলা খুব কঠিন। রবিবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে নিজ দলের অবস্থান সম্পর্কে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমি বর্তমান জোটে নির্বাচন করবো। আমি সরকারের সঙ্গে আছি, জোটে আছি। আর বিএনপি না আসলে আলাদা নির্বাচন করবো। এখন এটাই আমাদের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি।’

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন হবে। সেখানে ৭-৮ জন মন্ত্রীর মধ্যে আমরাও থাকবো।’

এসময় এরশাদের সঙ্গে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. আককাছ আলী সরকার, জেলা জাতীয় পার্টির নেতা চৌধুরী শফিকুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম