গাইবান্ধায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ১৮:২৬আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৯:৫০

গাইবান্ধা জেলা

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা আরও এক যাত্রী আহত হন। সোমবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের অদুরে মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী পলাশবাড়ী উপজেলা সদরের উদয় সাগর গ্রামের আব্দুল হান্নান (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৫), অটোরিকশার চালক সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহীপুর বাজার এলাকার সুমন মিয়া (৩২) ও একই উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী আরজিনা বেগম (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা জেনিন পরিবহন নামের যাত্রীবাহী বাসটি সিরাজগঞ্জ যাচ্ছিল। বাসটি মহেশপুর এলাকায় পৌঁছালে পলাশবাড়ীগামী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুই যাত্রী নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও দুই যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরজিনা বেগম মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বলেন, ‘চালক বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় সিএনজিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের লাশ ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান।’

এর আগেও সোমবার সকালে একই এলাকায় আফরিন-আরাফাত ও বৈশাখি পরিবহন নামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের চালকসহ ৮ যাত্রী আহত হন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম