ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ০৯:১৩আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০৯:১৮

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা ৬দিন বাংলাদেশ ও ভারতের মাঝে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।  তবে এসময় পাসপোর্টধারী  যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান রাশেদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ২০ আগস্ট (সোমবার) থেকে ২৫ আগস্ট (শনিবার) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। ২৬ আগস্ট ( রবিবার) থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা (এসি) একেএম খায়রুল বাশার বলেন, ‘ঈদুল আজহার জন্য উভয় দেশের ব্যবসায়ীরা স্থলবন্দর ৫ দিন বন্ধ রাখার অনুরোধ করেছেন। বিষয়টি বিবেচনা করে ২০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ আগস্ট থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

(এসআই) রাশেদুজ্জামান রাশেদ জানান, ‘পাসপোর্টধারী  যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যাত্রী নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সীমান্তে বিজিবিও সর্তক রয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম