ঠাকুরগাঁওয়ে চাচার দায়ের কোপে ভাতিজি খুন, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ১৪:৩৯আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৪:৫৭

চাচার দায়ের কোপে নিহত ভাস্তি

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরের সরকার পাড়ায় চাচার দায়ের কোপে নিহত হয়েছেন ভাতিজি বনবাসী বর্মন। এ ঘটনায় পুলিশ চাচা ধর্ম বর্মনকে আটক করেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁ সদর থানার এসআই দৌলা।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত বনবাসীর স্বামী জগেশ বর্মন জানায়, ভোরে ঘর থেকে বেরিয়ে স্বামী-স্ত্রী পাশের একটি বাঁশঝাড়ের নিচে বসে ছিল। এসময় পেছন থেকে অতর্কিতে ধারালো দা দিয়ে হামলা চালায় চাচা ধর্ম বর্মন। এতে ঘটনাস্থলেই নিহত  হয় ভাতিজি বনবাসী।

এ সময় তাকে বাধা দিতে গেলে বনবাসীর স্বামী জগেশ ও ছেলে গৌরব দায়ের কোপে আহত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চাচা ধর্ম বর্মনকে আটক করেছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই দৌলা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম