বৈধ পথে ভারত থেকে গরু আসতে শুরু করেছে

হিলি প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৮, ১২:৫৬আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৩:০৭

গরুর খালাট দিনাজপুরের হিলি সীমান্তের মংলা বিট বা খাটাল দিয়ে ভারত থেকে বৈধপথে গরু আসা শুরু হয়েছে। তবে কাস্টমস বন্ধ থাকায় এসব গরু নিতে পারছেন না ব্যবসায়ীরা।

ঈদের আগের দিন মঙ্গলবার রাত ১১টার দিকে ভারত থেকে ৬টি গরু আসে। হিলির মংলা খাটালের মালিক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, খাটালের মেয়াদ নবায়নে বিজিবিসহ অন্যান্য দফতরের কাছ থেকে কাগজ আসায় ঈদের আগের দিন থেকে তার খাটালের কার্যক্রম শুরু হয়েছে। সেদিন বিট দিয়ে ভারত থেকে ৬টি গরু দেশে এসেছে। তবে ঈদের কারণে কাস্টমস বন্ধ থাকায় সে গরুগুলোর সরকারি ফি জমা দেওয়া সম্ভব হয়নি। এছাড়াও এসব গরুর করিডোর করতে লালমনিরহাট থেকে সে কারণে একটু বিলম্ব হয়। তবে অফিস খুললে গরুগুলোর বিপরীতে সরকারি ফি জমা দিয়ে গরুগুলো ছাড় নেওয়া হবে। এছাড়াও ভারত অংশে এখনও পুরোপুরি ঠিক না হওয়ার কারণে বিট দিয়ে এখনও সে পরিমাণে গরু আসা শুরু হয়নি।

গরুর খালাট বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ঈদের আগের দিন রাতে মংলা বিট বা খাটাল দিয়ে ৬টি গরু প্রবেশ করেছে। তবে ঈদের কারণে অফিস বন্ধ থাকায় এসব গরুর সরকারি ফি জমা দিতে পারেনি। এর কারণে গরুগুলো এখনও ছাড় দেওয়া হয়নি। ফি জমা দিলে গরুগুলো ছাড় দেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম