খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি আগামী সংসদ নির্বাচনে যাবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৮, ১৫:৫০আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৫:৫০

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এখন পর্যন্ত নির্বাচনকালীন সরকার গঠন না করায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি আগামী সংসদ  নির্বাচনে যাবে। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয় অথচ যে কোনও বিরোধ নিরসনে আলোচনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পন্থা।  বিএনপির মহাসচিব বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য এই মামলার রায়ে প্রভাব ফেলবে।  প্রধানমন্ত্রীর বক্তব্য মূলত মামলার রায়কে প্রভাবিত করারই শামিল।’

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি মাঠে নেই এটা একটা মিথ্যা কল্পিত কথা। আমরা মাঠে আছি কিন্তু আমাদেরকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড  সভাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এ সরকার এতোটাই স্বৈরাচারী হয়ে উঠেছে যে, কোমলমতি শিক্ষার্থীদের সম্পূর্ণ অরাজনৈতিক এবং একটা ন্যায্য আন্দোলনকেও নিষ্ঠুর পন্থায় দমন করেছে।’ 

আওয়ামী লীগ নির্বাচনি ও রাজনৈতিক সংকট তৈরি করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সামনে নির্বাচন, গায়ের জোরে বললে হবে না, যে সঙ্কট নেই।  আলোচনার মাধ্যমে সংকট দূর করতে হবে। সংলাপের বসতে হবে। দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না বলে তিনি জানান।  

কারাগারে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দলীয় নেতাকর্মীদের দেখা করতে না দেওয়াকে মির্জা ফখরুল সরকারের স্বৈরাচারী মনোভাব বলে মন্তব্য করে বলেন, বিরোধী দলকে রাস্তায় নামনে দেয়না, সভা সমাবেশের অনুমতি দেয় না। এর পরেও শান্তিপূর্নভাবে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে বিএনপি। 

এসময় জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক