গাইবান্ধায় কোরবানির মাংস পেলো তিন হাজার দরিদ্র পরিবার

গাইবান্ধা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৮, ১৮:১০আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৮:১৩

দরিদ্রদের মাঝে মাংস বিতরণ গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার প্রায় তিন হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের হাট ভরতখালী এলাকার নূতনকুঁড়ি বিদ্যাপীঠ চত্বরে এসব মাংস বিতরণ করা হয়।

দুই উপজেলার ৬ ইউনিয়নের ওই সব পরিবারের মাঝে দুই কেজি করে মাংস দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশন এসব মাংস বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, ইসলামিক রিলিফ বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মাহফুজ রহমান, সোশ্যাল বিজনেস বিভাগের কো-অর্ডিনেটর আবু সাঈদ সুমন, সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মশিউর রহমান প্রধান, কোরবানির গোশত বিতরণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি মোশাররফ হোসেন খান ও মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামসুজ্জোহা প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম