হিলিতে ১১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হিলি প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৮, ০১:৩৪আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ০১:৩৬

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দিনাজপুরের হিলিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঈযাবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো- হিলির বিশাপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ফরহাদুল ইসলাম (৪০), একই এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে খলিলুর রহমান (৩৮), মৃত খলিলুর রহমানের ছেলে ফারুক হোসেন (৪২), মংলা গ্রামের এমদাদুল হকের ছেলে তৌহিদুল ইসলাম (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৬), মধ্যবাসুদেবপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে আলম হোসেন (৩২), বৈগ্রাম এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে কামরুজ্জামান হেসেন (৪৫), দক্ষিণবাসুদেবপুর গ্রামের মৃত সম্ভু মন্ডলের ছেলে বাবু মন্ডল (৩৫), ফুলবাড়ি উপজেলার কুমারপুর গ্রামের ধিরেন সরকারের ছেলে শোভাতোন সরকার (২৪), একই এলাকার গৌরিপাড়া গ্রামের অরুন সরকারের ছেলে অমিত সরকার (২৫) ও নবাবগঞ্জ উপজেলার বড়মাগুড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে মহিউদ্দিন আলমগীর (৩২)।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি ও ৫ মাদকসেবীসহ ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭২পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে বিকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম