হিলিতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

হিলি প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১১:১৩আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১১:২৪

ফেনসিডিল দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ৬টায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে চোরাকারবারির দল দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সংবাদ পেয়ে বুধবার সকাল ৬টায় সীমান্তের ঘাসুড়িয়া মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি  ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর হতে নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো ধ্বংসকরণের লক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক