হিলিতে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বখাটে আটক

হিলি প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১৯:৪৭আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২০:২৫

ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক বখাটে দিনাজপুরের হিলিতে কলেজছাত্রীকে ধষর্ণচেষ্টার অভিযোগে মফিজুল ইসলাম (২২) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। পরে ওই যুবককে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটক মফিজুল ইসলাম হাকিমপুর থানার চেংগ্রাম গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার চেংগ্রাম গ্রামে শাহিনুর ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে সাহিদা আক্তার সোমা তার নিজ ঘরে শুয়ে ছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মফিজুল ইসলাম নামে এক বখাটে প্রাচীর টপকে ওই মেয়ের শোয়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সোমার চিৎকারে তার ভাইসহ প্রতিবেশীরা এগিয়ে এলে মফিজুল ইসলাম প্রাচীর টপকে পালানোর চেষ্টা করে। তখন এলাকাবাসী তাকে আটক করে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে সাহিদা আক্তার সোমা মঙ্গলবার রাতেই বাদী হয়ে মফিজুল ইসলামের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৬০। আজ তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম