ফেনসিডিলসহ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১১

গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ ফেনসিডিলসহ আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমনকে গ্রেফতার করেছে। এসময় সুজন মিয়া নামে তার এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া পারঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন দাবি করেন।  

পুলিশের হাতে গ্রেফতারকৃত হলেন, আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পলাশী ইউনিয়নের পলাশী এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহমুদুল হাসান সুমন (২৫) ও কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় এলাকার আজিজার রহমানের ছেলে সুজন মিয়া (২৩)।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া পারঘাট এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ মাহমুদুল হাসান সুমন ও সুজন মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন,‘দলীয় পরিচয় বিবেচ্য বিষয় নয়, তাদের ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তাছাড়া কেউ দলীয় পরিচয় দেয়নি। আমরা সরকারের মাদক নির্মূল কর্মসূচির জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে অভিযান করছি। অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ ব্যাপারে জানতে চাইলে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন বলেন,‘এখন পর্যন্ত কেউ আমাকে বিষয়টি জানায়নি। ঘটনা যদি সত্যিই হয়ে থাকে তাহলে মাহমুদুল হাসান সুমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের