ঠাকুরগাঁওয়ে বিএনপির ৯শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, পুলিশ সুপার প্রত্যাহারের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৬

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৯শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, পুলিশ সুপার প্রত্যাহারের দাবি ঠাকুরগাঁওয়ে গত তিন দিনে বিএনপির ৯শ’ নেতাকর্মীর বিরূদ্ধে ৫টি মামলা দায়ের করে ১০ জনকে গ্রেফতার ও বাকিদের হয়রানি করার অভিযোগে পুলিশ সুপার ফারহাত আহমেদকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা বিএনপি। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক বাবু মিলনায়তনে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান বিএনপির নেতারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান।

লিখিত বিবৃতিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বর্তমান আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে বিএনপির ওপর অত্যাচার, নিপীড়ন, মামলা, হামলা ও গ্রেফতার করে বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখার নীল নকশা বাস্তবায়ন করে চলেছে। সারাদেশের মতো ঠাকুরগাঁও জেলাও এই পরিকল্পনা থেকে বাদ পড়েনি।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের ফেসবুক আইডি থেকে নৌকা মার্কায় ভোট চাওয়ায় প্রশাসনের নিরপেক্ষতা লঙ্ঘন করেছেন বলে সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলন শেষে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম