পঞ্চগড়ে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা সদরের জগদল হাটে আনুষ্ঠানিকভাবে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার কুণ্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় ৯২ জন ডিলারের মাধ্যমে ৫০ হাজার ৪৬৬ জন দরিদ্র মানুষ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রতিমাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে।








