শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও তাদের মেধা মননের বিকাশে দিনাজপুরের হিলিতে মৌসুমি প্রতিযোগিতার আয়োজিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সমন্বিত দলের শিক্ষার্থীরা অংশগ্রহণকারীরা উপস্থিত বিতর্ক, দলীয় নৃত্য, সমাবেত দেশাত্মবোধক গান, দেয়ালিকা ও জ্ঞান-জিজ্ঞাসা পর্বে অংশগ্রহণ করে।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বদরুল মিল্লাত, সহকারী ইন্সট্রাক্টর আবু হেনা মোস্তফা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ ও মাহমুদুন্নবী। জ্ঞান জিজ্ঞাসা ও বিতর্ক প্রতিযোগিতায় বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দেয়ালিকায় হিলি পাবলিক স্কুল, দেশাত্মবোধক জারি গানে বাংলাহিলি সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) এবং দলীয় নৃত্যে উপজেলা পরিষদ শিশুনিকেতন বিজয়ী হয়েছে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।








