গাইবান্ধার কামারজানিতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: শিশুসহ ১১ জন উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৬

ব্রহ্মপুত্রে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করা হচ্ছে

গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়ার কেরানির চর থেকে কামারজানি আসার পথে এই ঘটনা ঘটে। 

কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, কেরানির চর থেকে নৌকায় করে তিন শিশুসহ ১১ জন যাত্রী সদর উপজেলার কামারজানি ঘাটে আসছিল। নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি আসার পর হঠাৎ নদ উত্তাল হয়ে উঠলে নৌকাটি ডুবে যায়। এসময় অপর একটি নৌকায় করে গাইবান্ধা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদিকুর রহমানের নেতৃত্বে প্রশাসনের একটি দল চরের একটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন। তারা নৌকা ডুবির ঘটনা দেখে সঙ্গে সঙ্গে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে কামারজানি ঘাট থেকে আরও পাঁচটি নৌকা নিয়ে স্থানীয়রা সেখানে যায়। এসময় নদ থেকে ভাসমান অবস্থায় তিন শিশুসহ ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকা ডুবির ঘটনায় তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। এরপর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। ভাসমান অবস্থায় শিশুসহ ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে কামারজানি উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম