লালমনিরহাটে শালবন থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩১

হাপাতালে চিকিৎসাধীন মাদক মামলার আসামি সিরাজুল ইসলাম ওরফে আলু সিরাজ লালমনিরহাটের হাতীবান্ধা থানার মাদক মামলার আসামি সিরাজুল ইসলাম ওরফে আলু সিরাজকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এ সময় রশিদুল ইসলাম নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদাবাস শালবনের ভেতর থেকে সিরাজুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম উপজেলার গেন্দুকুড়ি এলাকার জহর উদ্দিনের ছেলে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, সকালে উপজেলার গেন্দুকুড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ সিরাজুল ও রশিদুল নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যানুযায়ী মাদক উদ্ধারে নওদাবাস শালবন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে একদল মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় সিরাজুল পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন। অভিযানে ওই এলাকা থেকে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজুল পেশাদার মাদক ব্যবসায়ী। হাতীবান্ধা থানায় তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা আছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম