পঞ্চগড়ে বাবা-মাকে হত্যাকারী ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৫

যাবজ্জীবন পঞ্চগড়ে বাবা-মাকে হত্যাকারী ছেলে মঞ্জুরুল হাসান শান্তর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিছুর রহমান এই আদেশ দেন। এ সময় আসামি শান্ত আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২২ মার্চ পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা পুরাতন ক্যাম্প মহল্লায় ভাই ভাই মঞ্জিলের বাসায় মানসিক বিকারগ্রস্ত ছেলে শান্ত প্রকাশ্য দিবালোকে তার বাবা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও মা সুলতানা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। খবর পেয়ে পঞ্চগড় থানা থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্তকে ধরতে গেলে তৎকালীন পঞ্চগড় থানার এসআই আরিফ ও এএসআই এনামুল ছুরিকাঘাতে আহত হন। পরে অতিরিক্ত পুলিশ তাকে আটক করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শান্তর বড় ভাই আক্তারুজ্জামান সাগর ওই দিনই পঞ্চগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রঞ্জু আহম্মেদ ২০১৫ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

বাদী পক্ষের এপিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল আলিম ও অ্যাডভোকেট বলরাম গুহ মামলা পরিচালনা করেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম