টাকা চুরির অপবাদ দেওয়ায় বন্ধুকে হত্যা

নীলফামারী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২০

নীলফামারী নীলফামারীর ডোমারে টাকা চুরির অপবাদ দেওয়ায় বন্ধু আবু সাইদ স্বাধীনকে সবজি কাটার দিয়ে গলাকেটে হত্যা করে অর্পন ইসলাম। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অর্পন এ কথা জানান। নীলফামারী সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. সামিউল ইসলামের আদালতে তিনি এই জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, অর্পন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, নেসকো বিদ্যুৎ ও বিতরণ ডোমার কেন্দ্রে স্বাধীন নির্বাহী প্রকৌশলীর গাড়িচালক ও অর্পন ওই অফিসের মিটার রিডার। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠায় তারা একসঙ্গে থাকতেন।
তিনি আরও জানান, ঘটনার কয়েকদিন আগে স্বাধীনের চার হাজার টাকা কক্ষ থেকে হারিয়ে গেলে সে অর্পনকে ফোনে টাকা হারানোর কথা বলে। এতে অর্পন টাকা নেয়নি বলে স্বাধনিকে জানায়। তবে স্বাধীন অফিসের সবাইকে বলে তার টাকা অর্পন চুরি করেছে।
গোলাম মোস্তফা জানান, ঘটনার দিন গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে স্বাধীনের সঙ্গে এক থেকে দেড় ঘণ্টা থেকে সে চলে যায় উপজেলা মোড়ে। সেখান থেকে রাত আড়াইটার দিকে অর্পন ফিরে আসে স্বাধীনের কাছে। স্বাধীন দরজা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। স্বাধীন ঘুমালে অর্পন সবজি কাটার দিয়ে স্বাধীনকে গলাকেটে হত্যা করে। স্বাধীনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার শার্ট খুলে রেখে একটি গামছা দিয়ে গলাটি ঢেকে রাখে অর্পন। এ ব্যাপারে স্বাধীনের মা সুলতানা রাজিয়া বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ সুপার এ মামলা তদন্তের দুই সপ্তাহ সময় দিয়েছিল। কিন্ত ডোমার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে হত্যার আসল ঘটনা বের করতে সক্ষম হয়েছি। এজন্য সন্দেহভাজন প্রায় আটজনকে আটক করে জিজ্ঞাসা করা হয়। এর মধ্যে অর্পনকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি