ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের বিরুদ্ধে নয়: আইনমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৮, ১৮:৩৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৬

আদালত প্রাঙ্গণে নবনির্মিত চিফ জুডিশিয়াল আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাব দেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় কোনও ধরনের বাধা সৃষ্টি করবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে এই আইন করা হয়েছে। এটি সাংবাদিকদের বিরুদ্ধে কোনও আইন নয় এবং সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করার আইনও নয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিনাজপুর আদালত প্রাঙ্গণে নবনির্মিত চিফ জুডিশিয়াল আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল প্রমুখ।

তিনি আরও বলেন, ‘এডিটরস কাউন্সিলের সঙ্গে আলোচনার ফলে আইনটি সংশোধনীর সিদ্ধান্ত হয়নি। পাস করা আইনের কয়েকটি ধারার ব্যাপারে মন্ত্রী পরিষদে আলোচনা হবে। পরে সেখানকার দিকনির্দেশনা অনুযায়ী এডিটরস কাউন্সিলের সঙ্গে আলোচনা করা হবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলার জট সমাধানে বিচারক ও বিচারকার্য পরিচালনার জন্য সংশ্লিষ্ট জনবল নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

পরে তিনি জেলা আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে সকালে আইনমন্ত্রী দিনাজপুর গোরা শহীদ বড় ময়দানে উন্নয়ন মেলা উদ্বোধন করেন। এ সময় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দায়ের করা মামলার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক