ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে হবে: আইনমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১৩:৫৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:২৭

জনসভায় বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘উন্নয়নের রেলগাড়ি চলমান। শেখ হাসিনা যতদিন থাকবে এই রেলগাড়ি ততদিন চলবে। তার নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

বৃহস্পতিবার (৪ অক্টোবর) জেলার বোদা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০৭-২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একজন উপদেষ্টা হয়েছিলেন। তিনি এক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং জেল খাটিয়েছিলেন। এখন তিনি সাধু হয়ে খালেদা জিয়ার পক্ষে গান গাওয়া শুরু করেছেন। এরকমই লোক হচ্ছেন ব্যারিস্টার মইনুল হোসেন। আরেকজন কামাল হোসেন। তিনি একদিকে ইউনূসের অন্যদিকে বিএনপির দালালি করছেন। আগে ছিলেন আওয়ামী লীগের দালাল। এরা ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করে অন্য উপায়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো ক্ষমতায় কীভাবে যাওয়া যায় সেই চিন্তায় আছেন।

তিনি ষড়যন্ত্রকারীদের সব ধরনের ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার জন্য স্থানীয় জনতাকে সজাগ থাকার আহ্বান জানান। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম