পঞ্চগড়ে বিদ্যুতের খুঁটির চাপায় কিশোরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ২১:২০আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২১:২৬

পঞ্চগড় পঞ্চগড় সদরে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে মীম ইসলাম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট তালমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মীম ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অমরখানা ইউনিয়নের কাজিপাড়া এলাকায় পল্লি বিদ্যুৎ সমিতির লাইন সরবরাহের কাজ চলছিল। স্থানীয় একটি মসজিদের পাশে বিদ্যুতের খুঁটি স্থাপনের সময় রশি ছিড়ে খুঁটিটি পড়ে যায়। এসময় মীম খুঁটির নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান, ওই কিশোর দাঁড়িয়ে বিদ্যুৎ সরবরাহের কাজ করা দেখছিল। হঠাৎ রশি ছিড়ে খুঁটি পড়ে যায়। এতে চাপা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান