লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২২

লালমনিরহাট প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ০৫:৩৮আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৫:৪৩
image

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২২ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকায় জমি নিয়ে হওয়া সংঘর্ষে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহির আলীসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, জমি ও রাস্তাকে কেন্দ্র করে ২০১৩ সালের ২১ মে কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকার লুৎফর রহমানের পুত্র ফারুক ও শাহিনের সাথে একই এলাকার আব্দুর রহমানের পুত্র জাহাঙ্গীর শফিকুল সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ফারুক-শাহিনদের হামলায় জাহাঙ্গীর শফিকুল মারা যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা লালমনিরহাট আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে ওই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। নিহত জাহাঙ্গীর শফিকুল রহমানের ছেলে সাজ্জাদ হোসেনের অভিযোগ, ফারুক-শাহিনরা মামলার সাক্ষীদের আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়া ঠেকাতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে বিরোধ।
বুধবার বিকেলে বিষয়টি জানতে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির আলী কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গেলে তার ওপর হামলা চালায় ফারুক-শাহিনের লোকজন। এ সময় দুই গ্রুপের মধ্যে হওয়া সংঘর্ষে ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির আলী, তার ছোট ভাই কুদরত আলী, একই এলাকার মনছুর আলী, সুরুজ আলী, কাজিমুদ্দিন, সাজ্জাদ, সোহেব, সাদ, রতন, আজিজুল, তাসাবুল, ফুয়াদ, আশরাফুল, কালামসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা হাসপাতাল, কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী