দিনাজপুরে বোমা তৈরির সরঞ্জামসহ দুই জেএমবি সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১৫:৫১আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৮:১২

বোমা তৈরির সরঞ্জামসহ আটক দুই জেএমবি সদস্য দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে একটি শর্টগান, সাত রাউন্ড গুলি ও গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ দুই জেএমবি সদস্যকে আটক করেছে। গত শনিবার রাত আড়াইটার দিকে জেলা শহরের দক্ষিণ বালুবাড়ী পাওয়ার হাউজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাগডোর পূর্বপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মোজাহিদুর রহমান ওরফে মাকতুম ও একই উপজেলার পাউশগাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আবু নাঈম।

রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, পুলিশের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বালুবাড়ী পাওয়ার হাউস এলাকায় পুলিশ অভিযান চালায়। সেখানে পুলিশ একটি বাড়ি ঘেরাও করে। পরে সেই বাড়িতে ঢুকে দুইজনকে আটক করা হয়। অভিযানের সময় ৪/৫ জন জঙ্গি পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি শর্টগান, সাত রাউন্ড গুলি, ৪শ’ গ্রাম গানপাউডার ও বিভিন্ন প্রকার বোমা তৈরির সরঞ্জামাদি এবং দুটি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।

তিনি জানান, জেএমবি সদস্যরা সেখানে নাশকতার পরিকল্পনা করছিল। পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী