ঠাকুরগাঁওয়ের রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১৭:১৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৪

ঠাকুরগাঁওয়ের রশিক রায় জিউ মন্দির ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। তারপর থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

গত শনিবারও শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মণ্ডপে পূজার প্রস্তুতি নিতে গেলে উত্তেজনা দেখা দেয়। ফলে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে পূজাকে কেন্দ্র করে এখানে হতাহতের ঘটনাও ঘটেছে। এ বছর আবারও একই ঘটনার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয়েছে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম