ডিমলার তিন ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু

নীলফামারী প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১২:১০আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১২:১০

নীলফামারী নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি ও খগাখড়িবাড়ি এই তিন ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে তিন ইউনিয়নে মোট ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এদিকে এই নির্বাচন নিয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউনিয়ন তিনটির সীমানা জটিলতা ছিল উপজেলার অভ্যন্তরে বিলুপ্ত চার ছিটমহলকে ঘিরে। ২০১৬ সালে ছিটমহল বিলুপ্তির পর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও উচ্চ আদালতে সীমানা জটিলতার মামলায় নির্বাচন স্থগিত হয়।

ওই ইউনিয়ন তিনটিতে চেয়ারম্যান পদে ১২ জন, ২৭টি সাধারণ সদস্য পদে ৯০ জন এবং ৯টি সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে খগাখড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন। ইউনিয়নটিতে ভোটার সংখ্যা ১৫ হাজার ৬৬৯ জন।

গয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জন, সাধারণ সদস্য পদে ২৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন। ইউনিয়নের ভোটারসংখ্যা ১৫হাজার ৬৯০ জন।

টেপাখড়ি ইউনিয়নের ভোটার স্যংখ্যা ১২ হাজার ৬৮১ জন। সেখানে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ২৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ছয়জন প্রার্থী রয়েছেন।

২০১৬ সালের ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক পত্রে ইউনিয়ন পরিষদ তিনটির নির্বাচনি তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার ওই পত্রে বলা হয় তিন ইউনিয়নে স্থগিত সাধারণ নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের চারটি ছিটমল বিলুপ্ত হলে ইউনিয়ন তিনটিতে সীমানা জটিলতার মামলা দায়ের হয় উচ্চ আদালতে। সে মামলার কারণে ২০১৬ সালের ঘোষিত তফসিল স্থগিত হয়েছিল। ওই জটিলতার নিস্পত্তি হওয়ায় নতুনভাবে তফসির ঘোষণা করে নির্বাচন কমিশন। বিলুপ্ত ছিটমহেলের ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। তারা সবাই এবারের নির্বাচনে ভোট তিকে পারবেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম