দিনাজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৬:১০আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৬:১১

দিনাজপুর দিনাজপুরের বোচাগঞ্জে আনিস (৪৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার রাক্ষসী নদীর ধার থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আনিস বোচাগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের বাসিন্দা।

বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রহমান জানান, সকালে এলাকাবাসী নদীর ধারে নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

তিনি আরও জানান, এই ঘটনায় পুলিশ জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা রমজান আলী (৬০), চাচাতো ভাই আব্দুর রহমান (৩৫), কাদের গনি (৩৮) ও সাগর (৩০) নামে চারজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম