হিলিতে খেলনা পিস্তল ও পুলিশের পোশাকসহ ভুয়া পুলিশ আটক

হিলি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ১৭:২৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৭:২৪

হিলিতে খেলনা পিস্তল ও পুলিশের পোশাকসহ ভুয়া পুলিশ আটক

দিনাজপুরের হিলিতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে খেলনা পিস্তল ও পুলিশের পোশাকসহ রানা হোসেন (২৮) নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক রানা রংপুর সদরের গৌরিপাড়া গ্রামের (ফুলবাড়ি) ঝন্টু মিয়ার ছেলে।

হাকিমপুর (হিলি) থানার এস, আই রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে জানান, রানা নামের আটক ব্যক্তি বেশ কিছু দিন ধরে হাকিমপুর সার্কেল এএসপিসহ থানার বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। বুধবার রাতেও সে হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাকে আটক করে এলাকাবাসী গণধোলাই দেয়। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও পুলিশের পোশাক ও বেল্ট উদ্ধার করা হয়। পরে তারা পুলিশকে খবর দিলে রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে রানাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি