কুড়িগ্রামে প্রকাশ্যে সাংবাদিককে পেটালেন ইউপি চেয়ারম্যান

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ০২:২২আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ০২:৩৪

কুড়িগ্রামে প্রকাশ্যে সাংবাদিককে পেটালেন ইউপি চেয়ারম্যান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে আল্লামা ইকবাল অনিক নামে এক সাংবাদিককে পিটিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে রাজারহাট বাজারের কফি হাউস মোড়ে এই ঘটনা ঘটে। অনিক বাংলা.রিপোর্ট নামে একটি অনলাইন সংবাদমাধ্যমের নিজস্ব প্রতিবেদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার রাজারহাট ইউনিয়নের মেকুরটারী গ্রামের আবদুল আউয়ালের ছেলে সাংবাদিক অনিকের সঙ্গে স্থানীয় চেয়ারম্যান মো. এনামুল হকের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যান তার কোমরের বেল্ট দিয়ে অনিককে বেধড়ক পেটান। এতে মাথায় গুরুতর চোট পান অনিক। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে পুলিশি সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক ইকবাল অনিক জানান, কৃষি ভর্তুকির টাকা তিনি নিয়েছেন এমনটাই চেয়ারম্যান এনামুল হক তার বাবাকে বলেছেন। তিনি না নেওয়া সত্বেও কেন এমনটি বলেছেন জানতে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে উল্টো তিনি তাকে শাসাতে থাকেন। তাকে গুম করারও হুমকি দেন।এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি চলে আসতে চাইলে চেয়ারম্যান এনামুল তার কোমরের বেল্ট খুলে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। কিন্তু পরে চেয়ারম্যানের লোকজন তার ওপর হামলা করতে তার বাড়ির পাশে ঘোরাঘুরি করতে থাকে। চিকিৎসা নেওয়ার জন্য তাই তিনি বাধ্য হয়ে পুলিশের সহায়তা নিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে ওয়ার্ডে চিকিৎসাধীন সাংবাদিক অনিক বলেন, আমি এ ব্যাপরে আইনানুগ ব্যবস্থা নেবো।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান এনামুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, ‘অনিকের বাবা চেয়ারম্যান এনামুল হকের কাছে ঠাট্টা করে কৃষি ভর্তুকির টাকা চেয়েছিলেন বলে শুনেছি। চেয়ারম্যানও ঠাট্টা করে তাকে (অনিকের বাবাকে) জানায়, তার ছেলে অনিক সেই টাকা নিয়ে গেছে। কিন্তু অনিকের বাবা চেয়ারম্যানের কথাকে সত্যি ভেবে অনিকের কাছে ভর্তুকির টাকার বিষয়ে জানতে চায়। তখন অনিক জানায়, সে কোনও টাকা নেয়নি। এরপর অনিক চেয়ারম্যানের কাছে মিথ্যা কথা বলার কারণ জানতে গেলে তার সঙ্গে ওই চেয়ারম্যানের কথা কাটাকাটি হয় এবং উভয়ের মধ্যে হাতাহাতিও হয়। এর একপর্যায়ে চেয়ারম্যান তার কোমরের বেল্ট খুলে অনিককে মারধর করে৷’

ওসি আরও বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোনও পক্ষই এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।’

উল্লেখ্য, সাংবাদিক আল্লামা ইকবাল অনিকের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের (রাজারহাট রেলস্টেশন সংলগ্ন) মেকুরটারী গ্রামে। তার বাবার নাম আউয়াল হোসেন। অনিক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষে মাছরাঙ্গা টেলিভিশনে বার্তাকক্ষ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি বাংলা.রিপোর্টের নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী