পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ হলো হাকিমপুর থানা

হিলি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১১:৫৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১২:০৬

হাকিমপুর থানার কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পঞ্চমবারের মতো দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে হাকিমপুর (হিলি) থানা। মাসিক অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়ে ভালো ভূমিকা রাখায় হাকিমপুর (হিলি) থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দিনাজপুর পুলিশ লাইনসের হলরুমে জেলার ১৩টি থানার সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সেপ্টেম্বরে মাসের ভালো পারফর্মেন্সের পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

নবাগত অফিসার ইনচার্জ হিসেবে জেলার শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করায় হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম ফুল দিয়ে হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন।

জেলার সবস্তরের পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে সেপ্টেম্বরে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে এই ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

হাকিমপুর (হিলি) থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম স্যারের নির্দেশে ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম স্যারের সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান সমূহ পরিচালনাসহ হাকিমপুর থানার সার্বিক অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়ে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করায় সেপ্টেম্বর মাসে হাকিমপুর থানা দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে হাকিমপুর থানা নির্বাচিত হয়েছে। এর আগে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে হাকিমপুর থানা নির্বাচিত হয়েছিল।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম