আরপিও সংশোধন হলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে: কবিতা খানম

রংপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৫:০৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৫:২০

ইভিএম প্রদশর্নীর উদ্বোধন করছেন ইসি কবিতা খানম নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন,  গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন করা হলে জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

শনিবার দুপুরে রংপুর জেলা পরিষদ অডিটরিয়ামে ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  ‘মোবাইল ফোন তো একজন অশিক্ষিত মানুষও ব্যবহার করছেন।  প্রযুক্তি কেন আমরা ব্যবহার করবো না? সারাবিশ্ব প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে সে ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো কেন।’

ইসি কবিতা খানম বলেন, এর আগে সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। তখন কোনও জায়গা থেকে আমরা কোনও অভিযোগ পাইনি। ইভিএম ব্যবহার করলে বিশাল অংকের টাকা যেমন সাশ্রয় হবে তেমনি জনবল অনেক কম লাগবে।

ইভিএম প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসি কবিতা খানম

তিনি আরও বলেন,  ‘ইভিএমের মাধ্যমে এক ব্যক্তির দু’বার ভোট দেওয়ার কোনও সুযোগ নেই। ভোট ডাকাতি কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনও সুযোগ থাকবে না। ভোটার যে প্রার্থীকে ভোট দেবে সেটা তার পছন্দের প্রার্থীকে দিল কিনা সেটা সে দেখতে পারবে। সেইসঙ্গে ভোট শেষ হওয়ার ৫ মিনিটেই ফলাফল ঘোষণা করা যাবে।’

এসময় বিভাগীয় কমিশনার জয়নুল বারী , ডিআইজি দেবদাস ভট্টাচার্য রংপুর মেট্রোপলিটান কমিশনার আব্দুল আলীম মাহমুদ পুলিশ সুপার মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম