নাশকতার মামলায় গোবিন্দগঞ্জ পৌর জামায়াতের সাবেক আমির গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ২০:২৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২০:২৮

গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক নাশকতার মামলার আসামি পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

আব্দুল মান্নান গোবিন্দগঞ্জ পৌর জামায়াতের সাবেক আমির। তিনি গোবিন্দগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মান্নানের বিরুদ্ধে আদালতে তিনটি নাশকতার মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশবাড়ী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম