পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে জেমকন গ্রুপের আর্থিক সহায়তা

পঞ্চগড় প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ২০:৩৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২০:৩৬

সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারকে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেমকন লিমিটেড। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে হতাহতদের পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন নিহত ১১ জনের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা এবং আহত ১০ জনের পরিবারের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় জেমকন গ্রুপের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের সক্ষম সদস্যদের যোগ্যতা অনুযায়ী স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার দেওয়া হয় ।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, জেমকন গ্রুপের মেসার্স ক্যাসেল কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) বীরেন্দ্রনাথ প্রামাণিক ও পাথর লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামরুল ইসলাম, জেমকন গ্রুপের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু এবং আবু তাহেরসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাত ৮টায় পঞ্চগড় জেলার ১০ মাইলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী ভাইবোন এন্টার প্রাইজ ও ভজনপুর থেকে পঞ্চগড়গামী জেমকন গ্রুপের পোল সরবরাহকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন। হাসপাতালে নেওয়ার পর নারী ও শিশুসহ আরও ৬ বাসযাত্রীর মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে আরও ২০ জন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের