বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা সকালে বর্ণাঢ্য এক শোভাযাত্রা ও একটি আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি বাংলাদেশ জাসদের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শেখ সাজ্জাদ হোসেন, আজহারুল ইসলাম জুয়েল, যুবজোটের সভাপতি সাজ্জাদ আলম ভুট্টো, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।








