পঞ্চগড়ে কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প

পঞ্চগড় প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ০২:৩২আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ০২:৩৭
image

পঞ্চগড়ে কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প ‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ স্লোগান নিয়ে বুধবার (৩১ অক্টোবর) পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প। ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এই ক্যাম্পের আয়োজন করে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন।  সারা দিনে সেবা গ্রহণ করেন সদর উপজেলার প্রায় ১০০ জন রোগী ।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. আফতোদা খানমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, ল্যাম্প ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের ডা. থিসটিন এ্যাডওয়ার্ড ও ডা. ডেয়া।
উল্লেখ্য, প্রসব ব্যাথা ১২ ঘণ্টার বেশি স্থায়ী হলে বাধাগ্রস্ত প্রসব প্রক্রিয়ার কারণে ফিস্টুলা হতে পারে। তবে সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে রোগীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কিন্তু অবহেলা ও গোপনীয়তার কারণে এই রোগীরা চিকিৎসা বঞ্চিত হন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফিস্টুলার মতো কঠিন রোগ নিয়ে নারীরা অবহেলিতভাবে জীবন কাটাচ্ছেন। শরীর পরিপূর্ণভাবে গড়ে ওঠার আগেই মেয়েদের বিয়ে হওয়া, অসতর্কতা, অদক্ষ দাইয়ের হাতে প্রসব হওয়া, পরিবারের অবহেলা এবং সঠিক সময়ে চিকিৎসকের কাছে না যাওয়ার কারণে নারীরা আক্রান্ত হচ্ছেন ফিস্টুলার মতো অসুখে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম