ফুলবাড়ীতে ৪৭ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ২০:৪২আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২০:৫৩

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৪৭ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাস চালক পালিয়ে যায়। বৃহস্পতিবার (০১ নভেম্বর) ভোর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের আলেপটারি এলাকায় একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-গ ১৪-৩২২৩) গতিরোধ করলে এর চালক গাড়ি থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাসের সিটের নিচ থেকে ৪৭ কেজি গাঁজা জব্দ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাইক্রোবাস চালক উপজেলার কবির মামুদ গ্রামের শামসুল হকের ছেলে সজিব মিয়াকে (২৭) আসামি করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম