ব্যারিস্টার মইনুল হোসেন রংপুর কারাগারে

লিয়াকত আলী বাদল, রংপুর
০৩ নভেম্বর ২০১৮, ২১:১৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ২১:২১

 

ব্যারিস্টার মইনুল হোসেন (ফাইল ছবি) ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। রবিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তাকে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে হাজির করা হবে। ওই আদালতেই তার জামিনের শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ও বিএনপি নেতা আফতাব হোসেন।

আফতাব হোসেন জানান, ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতের নির্দেশে ঢাকা থেকে রংপুরে আনা হয়। গত ২৫ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক তাকে ঢাকায় গ্রেফতার করা সংক্রান্ত কোনও কাগজপত্র না আসায় জামিনের শুনানি স্থগিত করেন। আসামিকে রবিবার আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার আদেশ দেন।

পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার সকাল ৯টায় কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে রংপুরে আনা হয়। সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে রংপুর কেন্দ্রীয় কারাগারে তাকে বহন করা গাড়ি এসে পৌঁছলে তাৎক্ষণিক তাকে কারাগারের ভেতরে নিয়ে নিয়ে যাওয়া হয়।

রংপুর কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, তার জন্য বিশেষ কোনও ব্যবস্থা নেই। তবে, হাইকোট যেহেতু তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন, সে কারণে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়া হবে। তবে, এ সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীদের অন্যতম আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেনের জামিনের আবেদনের বিরুদ্ধে  আদালতের কাছে আমরা আপত্তি উত্থাপন করবো। সেজন্য আইনগত বিভিন্ন দিক খতিয়ে দেখছি। যেহেতু মামলার তারিখ ২২ নভেম্বর, সে কারণে ধার্য তারিখের আগে জামিন পাওয়ার সুযোগ নেই।’

আসামি পক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বলেন, ‘মামলাটি জামিনযোগ্য। জামিন না হওয়ার কোনও কারণ নেই।’

উল্লেখ্য, গত ২২ অক্টোবর মানবাধিকারকর্মী মিলি মায়া বাদী হয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেন। আদালত শুনানি শেষে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই দিন রাতেই ঢাকায় একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম