হিলিতে ১১০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

হিলি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ২০:৫৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২১:০৯

গ্রেফতার মাদক ব্যবসায়ী দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে আনা ১১০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত হিলি সীমান্তের বোয়ালদাড় ও ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চরারহাট গ্রামের ইসমাইল সরকারের ছেলে মিলন মিয়া (৩০), একই এলাকার ফজর আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮) এবং বিরামপুর উপজেলার হরিল্যাখুর গ্রামের লোকমান হোসেনের ছেলে রেজোয়ান হোসেন (২৭)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে হাকিমপুর থানা পুলিশের একটি বিশেষ টহল দল বুধবার সকালে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। তারা সকাল ৯টার দিকে হিলি সীমান্তের বোয়ালদাড় মুরগির ফার্মের পাশের এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ মিলন ও আমিনুল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের ফকিরপাড়ার সামনে থেকে রেজোয়ান হোসেনকে আটক করে। এ সময় তার শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক সবার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান