দিনাজপুরে জেএমবি’র রংপুর বিভাগীয় সামরিক কমান্ডারসহ দুইজন আটক

দিনাজপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ১৪:৪৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৪:৪৯

গ্রেফতারের প্রতীকী ছবি

দিনাজপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র রংপুর বিভাগীয় সামরিক কমান্ডারসহ দুইজনকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, গুলি ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন,দিনাজপুর জেলা শহরের মুন্সিপাড়া এলাকার মোকাররম হোসেনের ছেলে রাহাত (৩৫) ও তার সহযোগী সদরের ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার রিয়াজুল ইসলাম (২৮)। রাহাত জেএমবি’র রংপুর বিভাগীয় সামরিক কমান্ডার বলে দাবি করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৩২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জঙ্গি আইনে একটি ও অস্ত্র আইনে ২টি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম