উলিপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ২৩:২৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২৩:৩৭

সড়ক দুর্ঘটনা কুড়িগ্রামের উলিপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কে একটি মিনি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের নিরাসীর পাতার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা সাইদ পরিবহন নামে একটি মিনি বাস উলিপুরের নিরাসী পাতার এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা খুলে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে উল্টে যায়। বাসটির অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন আহমেদ (৫৫), আবু রায়হান (৩৫), কাইজার রহমান (৫২), পুলিশ সদস্য মনিরুল ইসলাম (৩৫), শওকত হোসেন (৩২) ও চাঁদ মিয়া (৫৫) নামের যাত্রীকে উদ্ধার করে চিলমারী ও উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ নাজমুল হাসান সবুজ জানান, আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের