হিলিতে এখনও বহাল মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড

হিলি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ০২:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০২:৪৮
image

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশ মোতাবেক সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণের কথা থাকলেও দিনাজপুরের হিলিতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডসহ সকল প্রকার প্রচার সামগ্রী টাঙানো রয়েছে। তবে দুই-একজন প্রার্থী নিজ উদ্যোগে এসব অপসারণ করেছেন। উপজেলা নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী ১৪ তারিখের মধ্যে নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার ফেস্টুন অপসারণ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হিলিতে এখনও বহাল মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড

স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার ৭ দিনের মধ্যে, অর্থাৎ ১৪ নভেম্বরের মধ্যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও হিলিবাজার, ফকিরপাড়া, মুহাড়াপাড়া, বন্দরের গেটসহ হিলির বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড প্রদর্শিত হচ্ছে। এগুলো অপসারণে কোনও উদ্যোগও নজরে আসছে না। অচিরেই এসব অপসারণে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাচন কমিশনার মোকাদ্দেছ আলী বাংলা ট্রিবিউনকে বলেছেন, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশ মোতাবেক একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় বিদ্যমান সব প্রকার প্রচারণা সামগ্রী অপসারণ করার জন্য গত সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে চিঠি দিয়েছিলেন।

হিলিতে এখনও বহাল মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড হিলিতে এখনও বহাল মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম