রংপুর সদর ৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন এরশাদ

রংপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, ২০:৩৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২০:৩৯

এরশাদের পক্ষে মনোনয়ণপত্র সংগ্রহ করেছেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা

রংপুর সদর ৩ আসনের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি রবিবার বিকেলে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এনামুল হাবিবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় মহানগর জাপা সাধারণ সম্পাদক এস এম ইয়াসির আহাম্মেদসহ জাতীয় পার্টির নেতারা তার সঙ্গে ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে সিটি মেয়র মোস্তফা বলেন, আমাদের দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের জন্য রংপুর সদর ৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হলো নির্বাচন কমিশনের বিধি মেনেই খুব শিগগিরই নির্বাচনি প্রচারণা শুরু করা হবে। এরশাদ প্রতিবারের মতো এবারও বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রিটানিং অফিসার রংপুর জেলা প্রশাসক এনামুল হাবিব জানান, রবিবার বিকেল ৫টা পর্যন্ত ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন তাদের মধ্যে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও আছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম