‘দাবি মোদের একটাই, কুড়িগ্রাম-২ আসনে নৌকা চাই’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ০৯:০৭আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০৯:৪৬

কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

রবিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে শাপলা চত্বরে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী-চিলমারী সড়ক অবরোধ করে নেতা কর্মীরা।

বিক্ষোভ মিছিলে বলা হয়, ‘দাবি মোদের একটাই, কুড়িগ্রাম-২ আসনে নৌকা চাই’ দাবিতে স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নেতারা দাবি করেন, জেলার রাজনীতির স্বার্থে কুড়িগ্রাম-২ আসনে নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। এসময় তারা কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলীর মনোনয়ন দাবি করে স্লোগান দিতে থাকে। পরে সোমবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আবারও বিক্ষোভ মিছিল ও সড়ক অরোধের কর্মসূচি ঘোষণা করে দলটি।

প্রসঙ্গত, রবিবার সারাদেশের ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দলটি। অন্য তিনটি আসনে দলীয় কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।

জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র মতে, জেলার অপর তিনটি আসন মহাজোটের শরিক জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। দলীয় এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অন্তত কুড়িগ্রাম-২ আসনে নৌকা প্রতীক ও দলীয় প্রার্থী চায় দলটির কুড়িগ্রাম জেলার নেতা কর্মীরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক