হিলি সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের সময় আটক ২

হিলি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ১৩:৫৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৩:৫৮

আটক দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারত থেকে দেশে ফেরার সময় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।  রবিবার (২৫ নভেম্বর)  রাতে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ৫নং সাব পিলার সংলগ্ন স্টেশন এলাকা  দিয়ে আটক ব্যক্তিরা দেশে ফিরছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার শিবসমুদ্র গ্রামের শরিফুল ইসলাম (৪১), জয়পুরহাট জেলা সদরের হাটুভাঙ্গা গ্রামের নাবিরুল ইসলাম (৩৩) ।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, ‘রবিবার রাতে শরিফুল  ও নাবিরুল নামে দুই যুবক ভারত থেকে অবৈধপথে  বাংলাদেশে প্রবেশ করে। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক ব্যক্তিরা ভারত থেকে দেশে ফেরার পথে পাসপোর্টসহ অন্যান্য কোনও কাগজ দেখাতে পারেনি।’

পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের পূর্বক হাকিমপুর (হিলি) থানায় সোপর্দ করা হয়।

/এমএফ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম